www.bdjobsnews.net
চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এর ৫ম আসরের ফিক্সার। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট সিক্সার্স ও ঢাকা ডাইনামাইটস। ৩ নভেম্বর দু'দলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। একই দিন সন্ধ্যায় সোয়া ৭টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।
এবারের বিপিএল ক্রিকেট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আর উদ্বোধনী ম্যাচ ছাড়াও, সিলেট বিভাগীয় স্টেডিয়ামে মোট ৮টি খেলা হওয়ার কথা রয়েছে। প্রথম দুই দিনে খেলা হবে চারটি ম্যাচ। তারপর আরো চারটি ম্যাচের পর বিপিএল ফিরবে ঢাকায়। মিরপুরে ১৬ ম্যাচ হবার পর চট্টগ্রাম পর্বে যাবে বিপিএল। ৭ দলের মোট ৪৫টি ম্যাচের এ আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। বৃষ্টির ব্যাপারটি মাথায় রেখে ফাইনালের ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
মোট তিনটি ভেন্যুতে খেলা হবে- সিলেটের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহামেদ চৌধুরী স্টেডিয়াম এবং ঢাকার মিরপুর শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।


No comments:
Post a Comment